নীলফামারীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, আহত এক

ছবি সংগ্রহকৃত
নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজারে মাছ ধরার উদ্দেশ্যে পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মিঠু ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন এবং কুটিপাড়ার নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে মুজিবুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের পানি সেঁচে মাছ ধরার জন্য পাম্প বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তারা বিদ্যুতায়িত হন।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে নীলফামারী থানা পুলিশ। বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে।
0%
0%
0%
0%
