বাঁশখালীতে চার হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বাঁশখালী থানার মূল ফটক সংলগ্ন প্রধান সড়কে বসানো চেকপোস্টে তল্লাশিকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার বাসিন্দা মাহবুব আলম এবং মো. পারভেজ। আটকের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%