পিরোজপুরে জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় জেলা পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশকে দূষণমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা পরিষদের মালিকানাধীন ১১২টি পুকুর পর্যায়ক্রমে সংস্কার ও পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় তারেক রহমান যে স্মার্ট ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার ভিশন দিয়েছেন, তা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনের সময় জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%