বাকেরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই সহকর্মী নিহত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালী জেলার ছোটো বিঘাই গ্রামের মাহতাব হোসেন। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত- সড়ক দুর্ঘটনা
০%
০%
০%
০%