AdvertisementAdvertisement

জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগ ও চেতনা চিরস্মরণীয় রাখার আহ্বান পেশাজীবীদের

জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক পালাবদল নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের এক অদম্য আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। শিক্ষার্থী, চিকিৎসক, পেশাজীবী ও শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই ইতিহাসের গৌরব কোনোভাবেই ম্লান হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত ‘এনডিএফ থার্টি-সিক্সথ জুলাই সেলিব্রেশন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘দ্য জুলাই আপরাইজিং: এ নিউ বিগিনিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অভ্যুত্থানকালে আহতদের চিকিৎসাসেবা, স্বাস্থ্যকর্মীদের সাহসী ভূমিকা এবং স্বেচ্ছাসেবকদের অবদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ডা. মোহাম্মদ আব্দুল মালেক বলেন, জুলাইয়ের চেতনা মানুষের হৃদয়, কর্ম এবং স্মৃতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। রিকশাচালক থেকে শুরু করে সাধারণ দিনমজুর, যারা দেশের তরে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার উৎস হয়ে থাকবে।

Advertisement
বিজ্ঞাপন

আহতদের চিকিৎসায় ইসলামী ব্যাংক হাসপাতালের ভূমিকার কথা তুলে ধরে ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি জানান, জুলাই যোদ্ধাদের জন্য চিকিৎসাসেবা প্রদানের যে ধারা শুরু হয়েছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের জন্য যারা নিজেদের উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো চিকিৎসক সমাজের নৈতিক দায়িত্ব। এই মহান দায়িত্ববোধ থেকেই আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসকদের সমন্বিত কার্যক্রমের কথা বর্ণনা করেন ডা. মোহাম্মদ আলী আফতাব। তিনি বলেন, অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে জরুরি বিভাগে অবিরাম আসা গুলিবিদ্ধ ও মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে তুলতে চিকিৎসকদের প্রতিটি মুহূর্ত যুদ্ধের মতো কাটাতে হয়েছে। অনেক ক্ষেত্রে স্বজনহীন রোগীদের সেবায় চিকিৎসকদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সংকটের সেই দিনগুলোতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%