AdvertisementAdvertisement

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চারাগাছ বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে রোববার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। সামাজিক সংগঠন ‘লিও ক্লাব অব চিটাগাং বন্ধন’-এর উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় ৩২০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সঞ্চালন এবং স্বেচ্ছায় রক্তদানের মানবিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

এই মানবিক আয়োজনে সহযোগী হিসেবে পাশে ছিল লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বন্ধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম বন্ধনের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী।

কর্মসূচিতে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, প্রধান শিক্ষক মো. দিদারুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও লায়ন্স ক্লাবের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লিও ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে পুরো আয়োজনে সক্রিয় সহায়তা প্রদান করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%