AdvertisementAdvertisement

ট্রাম্পের আশীর্বাদ সত্ত্বেও শোচনীয় পরাজয় বিতর্কিত মার্কিন আইনপ্রণেতা ওগলেসের

মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসিতে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্ণবাদী ও বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত কংগ্রেস সদস্য অ্যান্ডি ওগলসকে ট্রাম্পের ব্যক্তিগত সমর্থন সত্ত্বেও জয়ী হতে ব্যর্থ হন তিনি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই প্রাইমারি নির্বাচনে ওগলস পরাজিত হয়েছেন টেনেসির সাবেক কৃষি কমিশনার চার্লি হ্যাচারের কাছে। প্রায় ৯০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, হ্যাচার তার প্রতিদ্বন্দ্বী ওগলসের চেয়ে ৬.৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

ওগলসের এই পরাজয়কে রিপাবলিকান রাজনীতিতে ট্রাম্পের সমর্থনের প্রভাব হ্রাস পাওয়ার বিরল দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য যে, নির্বাচনের দিন সকালেই ট্রাম্প ওগলসকে তার পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছিলেন। তবে রিপাবলিকান গভর্নর বিল লির শেষ মুহূর্তের সমর্থন চার্লি হ্যাচারের বিজয়ের পথ সুগম করেছে। এখন আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে হ্যাচার লড়বেন কলম্বিয়ার ডেমোক্র্যাটিক মেয়র চাজ মোল্ডারের বিরুদ্ধে।

Advertisement
বিজ্ঞাপন

কংগ্রেস সদস্য ওগলস অতীতে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড এবং মন্তব্যের জন্য দেশজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েছেন। গত মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, মুসলিমরা আমেরিকান সমাজে থাকার যোগ্য নয় এবং বহুত্ববাদ একটি মিথ্যা ধারণা। এছাড়া ফিলিস্তিনি শিশুদের মৃত্যু নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে তিনি নৈতিকভাবে চরম বিতর্কের জন্ম দিয়েছিলেন। তার এসব কর্মকাণ্ডের বিপরীতে হ্যাচার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এ ধরনের মুসলিম বিদ্বেষী বক্তব্যের সাথে একমত নন।

Advertisement
বিজ্ঞাপন

রিপাবলিকান পার্টির জন্য সুরক্ষিত আসন হিসেবে পরিচিত এই অঞ্চলে এবার নির্বাচনী ম্যাপ পুনর্নির্ধারণ করা হয়েছিল। তবে ওগলসের উগ্র মনোভাব দলটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এদিকে, এই সপ্তাহে ট্রাম্পের আশীর্বাদপুষ্ট প্রার্থীর পরাজয়ের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে মিশিগানেও ট্রাম্প সমর্থিত নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আমির হাসান পরাজিত হয়েছেন টমাস স্মিথের কাছে। নভেম্বরে অনুষ্ঠেয় ৪৩৫টি হাউস আসন এবং ৩৫টি সিনেট আসনের নির্বাচনে জয়ী হতে উভয় দলই এখন তাদের প্রার্থী বাছাইয়ে কঠোর প্রতিযোগিতার মুখে পড়ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%