AdvertisementAdvertisement

বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানর বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাদ-উল-ফিতনা-৩’ অভিযানের অংশ হিসেবে ওয়াশুক ও মাস্তুং জেলায় এই সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালিত হয়েছে।

আইএসপিআর-এর তথ্যমতে, গত ৫ আগস্ট ওয়াশুক জেলায় ছয়জন সন্ত্রাসীর গতিবিধি শনাক্ত করার পর নিরাপত্তা বাহিনী সেখানে একটি সুনির্দিষ্ট অভিযান চালায়। গোলাগুলির একপর্যায়ে ওই ছয়জন সন্ত্রাসীই ঘটনাস্থলে প্রাণ হারায়।

Advertisement
বিজ্ঞাপন

পরদিন ৬ আগস্ট মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনী আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে আরও ছয়জন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের একটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।

পাকিস্তানর সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানগুলো মূলত ‘আজম-ই-ইস্তেকহাম’ কর্মসূচির অন্তর্ভুক্ত। পাকিস্তানর ফেডারেল অ্যাপেক্স কমিটি জাতীয় কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এই উদ্যোগ গ্রহণ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে যে, দেশজুড়ে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গোয়েন্দাভিত্তিক এই অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%