AdvertisementAdvertisement

চুয়াডাঙ্গায় ভারতে অনুপ্রবেশের সময় ৮ নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ জন বাংলাদেশি নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। শুক্রবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে তাদের আটক করা হয়। সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগর থানার পরিদর্শক সোলায়মান সেখ জানান, বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্থানীয় পর্যায়ে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%