স্বাধীনতা দিবস উপলক্ষে জিও এয়ারফাইবারের বিশেষ অফারে ৬ হাজার টাকা সাশ্রয়ের সুযোগ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাহকদের জন্য বড় ধরনের বিশেষ সাশ্রয়ী অফার নিয়ে হাজির হয়েছে জিও। ‘জিও এয়ারফাইবার ইনডিপেনডেন্স ডে অফার’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় প্রতিষ্ঠানটি তাদের ব্রডব্যান্ড সেবায় বড় ধরনের মূল্যছাড় ঘোষণা করেছে। সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, আগে ১০০ এমবিপিএস গতির ১৫ মাসের যে ব্রডব্যান্ড প্ল্যান পেতে গ্রাহকদের ১৬,০০০ টাকা ব্যয় করতে হতো, এখন সেই সুবিধা মাত্র ১০,০০০ টাকায় উপভোগ করা যাবে। অর্থাৎ এককালীন এই অফারে গ্রাহকরা সরাসরি ৬,০০০ টাকা সাশ্রয়ের সুযোগ পাচ্ছেন।
বিশ্লেষণ অনুযায়ী, সাধারণ সময়ে এই প্ল্যানের জন্য মাসিক খরচ পড়ে প্রায় ১,০৬৬ টাকা। তবে নতুন এই স্বাধীনতা দিবসের অফার কার্যকর হলে মাসিক খরচ কমে ৬৬৬ টাকায় নেমে আসবে, যা গ্রাহকদের প্রতি মাসে প্রায় ৪০০ টাকা সাশ্রয় করবে। যদিও জিও কর্তৃপক্ষ তাদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত এখনো প্রকাশ করেনি, তবে ধাপে ধাপে সব তথ্য গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
মূল্য কমলেও ইন্টারনেট সেবার মানে কোনো আপস করা হয়নি। ১০০ এমবিপিএস গতিসম্পন্ন এই ইন্টারনেট সংযোগটি ফোর-কে ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্সিং এবং গেমিংয়ের জন্য অত্যন্ত কার্যকর। পাশাপাশি গ্রাহকরা আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধাও পাবেন। এর সাথে বাড়তি পাওনা হিসেবে থাকছে ১২টিরও বেশি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন, যার মধ্যে জিও হটস্টার, সনি লিভ এবং জি-ফাইভ উল্লেখযোগ্য। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে গ্রাহকরা কোনো বাড়তি খরচ ছাড়াই ১,০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন।
এদিকে, জিও তাদের বিদ্যমান হোম প্ল্যানগুলোতেও ঢেলে সাজিয়েছে। এখন টিভি, ব্রডব্যান্ড এবং ওটিটি সেবাকে একীভূত করে নতুন প্যাকেজ চালু করা হয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি শুধুমাত্র টিভি প্ল্যান ৪০০ টাকা থেকে, শুধুমাত্র ব্রডব্যান্ড প্ল্যান ৪৫০ টাকা থেকে এবং ওয়াই-ফাই, টিভি ও ওটিটি-র সমন্বিত প্ল্যান ৫৫৫ টাকা থেকে শুরু করেছে। সামগ্রিক এই উদ্যোগের ফলে ভারতীয় গ্রাহকদের ডিজিটাল বিনোদন ও ইন্টারনেট ব্যবহারের খরচ অনেকটাই সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
