AdvertisementAdvertisement

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কটিতে একটি দ্রুতগামী গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম মিয়া উপজেলার ডুবাঐ ইউনিয়নের মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস শহীদের ছেলে। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু রায়হান মিয়াও গুরুতর আহত হয়েছেন, যিনি একই গ্রামের সাহিদ মিয়ার ছেলে।

Advertisement
বিজ্ঞাপন

বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

সিলেটে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে নাজিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের দ্রুত শনাক্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%