AdvertisementAdvertisement

পাঞ্জাবের উন্নয়নে জাইকার সাথে সহযোগিতার পরিধি বাড়াতে আগ্রহী মরিয়ম নওয়াজ

পাঞ্জাবের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলো বেগবান করার লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ। লাহোরে জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকার নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে ফয়সালাবাদে চলমান পানি সরবরাহ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই প্রকল্পের সফলতাকে মডেল হিসেবে গ্রহণ করে পাঞ্জাবের অন্যান্য শহরেও উন্নত পয়ঃনিষ্কাশন ও অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্প্রসারণের বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ জনশক্তি তৈরির মতো অগ্রাধিকার খাতগুলোতে যৌথ কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

মরিয়ম নওয়াজ শরিফ জাইকার সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, প্রযুক্তি হস্তান্তর এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে জাপানি এই সংস্থার অবদান পাঞ্জাবের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও কন্যাশিশুদের মানসম্মত শিক্ষার প্রসারে প্রাদেশিক সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জাইকার কার্যক্রমের প্রশংসা করে তিনি এই সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা পাঞ্জাব সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতসহ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে পাঞ্জাব সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে জাইকা প্রতিশ্রুতিবদ্ধ। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতার এই ধারা ভবিষ্যতে আরও শক্তিশালী করার বিষয়ে দৃঢ় সংকল্প প্রকাশ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%