AdvertisementAdvertisement

গ্যাস সংকটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর এলাকায় তীব্র গ্যাস সংকটের কারণে প্রায় ১০ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই অচলাবস্থা দেখা দিলে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালক এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি এলাকার কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়ে গৌরীপুরের একটি স্টেশনে। মহাসড়কের এক পাশজুড়ে গ্যাসের জন্য অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয় এবং দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

Advertisement
বিজ্ঞাপন

ভুক্তভোগী লরিচালক আবুল খায়ের জানান, তিনি চট্টগ্রামগামী মালামাল নিয়ে ভোরবেলা রওনা দিলেও গৌরীপুর এলাকায় দীর্ঘ সময় ধরে আটকা পড়ে আছেন। ঘণ্টার পর ঘণ্টা পার হলেও যানজটমুক্ত হতে না পেরে চালক ও যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

যানজটের কারণে মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে জনদুর্ভোগ চরমে পৌঁছালে স্থানীয়রা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা ও যান চলাচল সচল রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%