AdvertisementAdvertisement

সাতক্ষীরায় বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, রোগীদের নিরাপদে স্থানান্তর

সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই হাসপাতালের বিভিন্ন তলায় চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকা পড়া রোগীসহ সকলকে উদ্ধার করতে বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে রোগীদের নিরাপদে সরিয়ে নিকটস্থ অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement
বিজ্ঞাপন

সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় সরঞ্জামসহ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। উদ্ধারকাজে সহায়তা করার পাশাপাশি হাসপাতাল ও আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।

ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কাজ শুরু করেছে। এ ঘটনায় স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকারী দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%