AdvertisementAdvertisement

শেখ হাসিনা এখন আর প্রাসঙ্গিক নন পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য বেনজীরকে ফেরাতে তৎপর সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবীর। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জোর দিয়ে বলেন যে, বর্তমানে সন্ত্রাসবাদ বা এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার বিষয়ে আর কোনো আলোচনা বা গুরুত্ব নেই।

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চলমান প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে ধারাবাহিক আলোচনা চলছে এবং সুনির্দিষ্ট কোনো অগ্রগতি অর্জিত হলে পররাষ্ট্র অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করেন যে, মূলত লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের তৎপরতা মোকাবিলা ও সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট গঠিত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা অনুযায়ী যথাযথ সহযোগিতা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

0%
0%
0%
0%