না ফেরার দেশে পিএমএল-এন নেতা মালিক মুহাম্মদ ইকবাল চন্নার

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও জাতীয় সংসদের সদস্য মালিক মুহাম্মদ ইকবাল চান্নার দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাহাওয়ালপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। একপর্যায়ে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। তবে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রয়াত এই নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। তাঁর মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার মালিক জহির ইকবাল চান্নারের পিতা ছিলেন।
মালিক মুহাম্মদ ইকবাল চান্নারের মৃত্যুতে পাকিস্তানর রাজনৈতিক মহলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
