AdvertisementAdvertisement

সিলেটে হামে তিন শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে নিরানব্বই

সিলেটে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নগরীর ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে।

নিহত শিশুদের পরিচয় কামরুল, কৃষ্ণা ও নিহাদ হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের প্রত্যেকের বয়স ১০ মাসের নিচে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যুর বিষয়টি ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেলেও বাকিরা উপসর্গবাহী সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

হাসপাতালগুলোতে নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত রোগী শনাক্ত না হলেও সংক্রমণের ঝুঁকি এখনো কাটেনি। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৯৭ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জন রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন যে, শিশুদের সঠিক সময়ে প্রতিষেধক টিকা নিশ্চিত না করলে এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে পড়বে। ক্রমবর্ধমান এই পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%