শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেদ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

নিহত সাহেদ উপজেলার কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহেদ একই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0%
0%
0%
0%