AdvertisementAdvertisement

খুলনায় সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে গুলি হামলা আহত এক

খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় সাংবাদিক রকিবুল ইসলাম মতি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ছররা গুলির আঘাতে সাংবাদিক আওয়াল শেখ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের তথ্যমতে, অফিস শেষে রকিবুল ইসলাম মতি কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি চায়ের দোকানের পাশে বসে আলাপচারিতা করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুজন অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের ব্যবহৃত চেয়ারের পায়ায় বিদ্ধ হয় এবং এর ছররা আঘাতেই আওয়াল শেখ আহত হন।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ হওয়ার আলামত ও বুলেটের অংশবিশেষ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও নিহতের পরিবার।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%