সারা দেশে অভিযানে উদ্ধার ৩.৭২ লাখ লিটার জ্বালানি তেল, ডিজেলই সবচেয়ে বেশি

সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানে এসব জ্বালানি উদ্ধার করা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণই সবচেয়ে বেশি। মোট ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

এছাড়া অভিযানে ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন এবং ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিভাগটি জানিয়েছে, অবৈধ মজুদ, পাচার এবং সরবরাহে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রোধে সারাদেশে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।

একই সঙ্গে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ আরও জানিয়েছে, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত- তেল মজুত
0%
0%
0%
0%