AdvertisementAdvertisement

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বগুড়ায় যুবদল নেতাকে নিয়ে তোলপাড়

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সাগরের পরনে ছিল স্যান্ডো গেঞ্জি এবং খাটের ওপর বসে তিনি অন্য একজনের সহায়তায় ইয়াবা সেবন করছেন। এ সময় তাকে পাইপের মাধ্যমে ধোঁয়া গ্রহণ করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জহুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস করেননি। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি দলের নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়েন, যা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল।

Advertisement
বিজ্ঞাপন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে জহুরুল ইসলাম সাগরের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে জহুরুলের এমন অনৈতিক কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সংগঠনের দায়িত্বশীল নেতারা।

ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু জানিয়েছেন, দলে কোনো মাদকসেবী কিংবা অপরাধীর স্থান নেই। বিষয়টি নজরে আসার পরপরই অভিযুক্তের ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%