AdvertisementAdvertisement

দেশজুড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ও উৎসব। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই মেলা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জফার মোসলেহ উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। একই জেলাধীন শ্রীবরদীতেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের নেতৃত্বে ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

নওগাঁয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক জাতের ফল প্রদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্বোধনের পর রপ্তানিযোগ্য আম উৎপাদন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মনজুর রহমান।

নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন দেশীয় ফলের সমাহার ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় কৃষি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে দেশীয় ফলের চাষাবাদ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফল মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোবানা তানজিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান।

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিসার্স ক্লাবে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন মেলার উদ্বোধন করেন। আয়োজকদের প্রত্যাশা, এই মেলার মাধ্যমে কৃষকরা উন্নত জাতের ফল চাষাবাদে উদ্বুদ্ধ হবেন এবং দেশীয় ফল সবার কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।

0%
0%
0%
0%