AdvertisementAdvertisement

ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শান্তি চুক্তি ১৯ জুন জেনেভায় সই হবে: শাহবাজ শরিফ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে শান্তির নতুন সূর্য উদিত হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জাতীয় পরিষদে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি ঘোষণা করেছেন, আগামী ১৯ জুন জেনেভায় দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হবে। পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠেয় এই সম্মেলন বিশ্ব কূটনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ ৩ মাস ১৬ দিনের তীব্র উত্তেজনা ও অনিশ্চয়তার পর ইরান ও যুক্তরাষ্ট্র সব ধরনের শত্রুতা চিরতরে অবসানের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে বিশ্বশান্তি প্রতিষ্ঠার পথে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি এই অর্জনের জন্য পুরো পাকিস্তানি জাতিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদের সব সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

শান্তি আলোচনার এই সাফল্যকে কূটনীতির জয় হিসেবে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নওয়াজ শরিফ, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং বিলাওয়াল ভুট্টো জারদারির প্রতি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও অভিনন্দন জানান। কঠিন সময়ে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার জন্য তিনি দুই দেশের নেগোসিয়েশন টিমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শান্তি প্রক্রিয়াকে বেগবান করতে কাতার, সৌদি আরব, তুরস্ক এবং চীনের শীর্ষ নেতাদের অবদানের কথাও তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিশেষ করে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমর্থনের কথা তিনি তুলে ধরেন। এছাড়া উত্তেজনা প্রশমন ও শান্তি প্রতিষ্ঠায় দিনরাত কাজ করে যাওয়া পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%