জাজিরায় নদীভাঙন ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী উদ্বোধন করলেন সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় জাজিরা উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও সহায়তা বিতরণ করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানের একটি অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি উদ্ভাবনী ধারণা ও প্রকল্প উপস্থাপন করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, পদ্মা নদীভাঙন জাজিরা এলাকার একটি দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকারিভাবে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে এবং নদীশাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাচাই-বাছাই করে সহায়তা প্রদান করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের নদীভাঙন দুর্ভোগের মধ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম কিছুটা স্বস্তি এনে দিয়েছে এবং তারা টেকসই সমাধানের প্রত্যাশা করছেন।

0%
0%
0%
0%