AdvertisementAdvertisement

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার উৎমাছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবির দায়িত্বাধীন ওই সীমান্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করার পর বিজিবির কাছে হস্তান্তর করেন। পরবর্তীকালে পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া শেষে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেয়। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা রুখতে বিজিবি সদস্যরা সর্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তারেক রহমানের নির্দেশনায় দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি আপসহীন ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক আইন এবং দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি কোনো ধরনের পুশইন কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।

0%
0%
0%
0%