AdvertisementAdvertisement

রেস্তোরাঁয় ছাতার আঘাতে মার্কিন নারীর মর্মান্তিক মৃত্যু

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ডানা উইঙ্গার নামক এক নারী প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে সামারটনের ড্রিফটউড গ্রিল রেস্তোরাঁর আঙিনায় ডাইনিং চলাকালীন প্রবল বাতাসের তোড়ে উড়ে আসা একটি বিশালাকার ছাতার আঘাতে তার মৃত্যু হয়। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউওয়াইএফএফ-৪ এর প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী তার স্বামীর সঙ্গে রেস্তোরাঁর বাইরে খোলামেলা পরিবেশে খাবার উপভোগ করছিলেন।

হঠাৎ করেই দমকা বাতাসের ঝাপটায় রেস্তোরাঁর টেবিলের সঙ্গে যুক্ত থাকা ছাতাটি উপড়ে শূন্যে ভেসে ওঠে। নিয়ন্ত্রণহীন ছাতাটি তীব্র গতিতে সরাসরি ওই নারীর গলায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন।

Advertisement
বিজ্ঞাপন

সংবাদ সংস্থাটির ভাষ্যমতে, দুর্ঘটনাস্থলেই ডানা উইঙ্গার মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। অত্যন্ত অস্বাভাবিক এই দুর্ঘটনাটি স্থানীয় জনমনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

0%
0%
0%
0%