Advertisement

১ হাজার ১৭২ সেনাসদস্যের পদকসহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি জারদারি

পাকিস্তানর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশটির সশস্ত্র বাহিনী ও বেসামরিক সশস্ত্র বাহিনীর ১ হাজার ১৭২ জন সদস্যের জন্য সামরিক পদকের অনুমোদন দিয়েছেন। জাতির প্রতি তাদের অসামান্য অবদান ও সেবার স্বীকৃতিস্বরূপ এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হলো। পাকিস্তানর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো একাধিক সারসংক্ষেপের প্রেক্ষিতে প্রেসিডেন্ট এই অনুমোদন দিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ ও সিনেট অধিবেশন আহ্বান সংক্রান্ত প্রস্তাবনায়ও সিলমোহর দিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৭ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদ এবং সন্ধ্যা ৬টায় সিনেটের অধিবেশন শুরু হবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অধিবেশনগুলো ডাকার সুপারিশ করেছিলেন।

বিজ্ঞাপন

স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ ক্ষমা ঘোষণার আওতায় যোগ্য কারাবন্দিদের সাজা থেকে ১০০ দিনের রেহাই প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্টর এই যুগান্তকারী সিদ্ধান্তে বন্দিদের একটি বড় অংশ উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

পাশাপাশি, বেসামরিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা নাগরিকদের জন্য জাতীয় পুরস্কারের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পাঠানো সামগ্রিক প্রস্তাবনাগুলো পর্যালোচনা শেষে রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%