Advertisement

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে গ্যাস লিকেজ তদন্তে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: শিল্প সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে ভয়াবহ গ্যাস লিকেজের ঘটনায় তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। শনিবার সকালে দুর্ঘটনাকবলিত কারখানাটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।

শিল্প সচিব জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গঠিত তদন্ত কমিটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দিতে হবে। ইয়ার্ড কর্তৃপক্ষের কিংবা অন্য কোনো সংশ্লিষ্ট ব্যক্তির গাফিলতি বা কারখানার নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ধরা পড়লে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের কেন কাজে নিয়োজিত করা হয়েছিল এবং দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিতে বিলম্ব হওয়ার কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত প্রতিবেদনেই এসব প্রশ্নের উত্তর এবং প্রকৃত চিত্র উঠে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

ইতিমধ্যে দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা যাচাইয়ে শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন—সংক্ষেপে বিএসবিআরএ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএসবিআরএর সদস্য সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিএসবিআরএর পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ক্যাপ্টেন আনাম চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নাঈম শাহ ইমরান, ক্যাপ্টেন সিরাজুল মওলা এবং প্রকৌশলী মাহবুবুর রহমান। সদস্য সচিব নাজমুল ইসলাম এই প্রক্রিয়া তদারকি করছেন।

0%
0%
0%
0%