সৌদি আরবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যুবরাজ সালমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি

দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে জেদ্দায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেদ্দার গভর্নর প্রিন্স সৌদ বিন আবদুল্লাহ বিন জালাউয়ি।
সফরকালে পাকিস্তানর প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই নেতার মধ্যকার এই আলোচনায় পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা এবং আঞ্চলিক নানা সংকট ও উন্নয়নমূলক ইস্যুগুলো গুরুত্ব পাবে।
মূলত দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সংহত করাই এই সফরের প্রধান লক্ষ্য। বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে দুই শীর্ষ নেতা বিশদ পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
