AdvertisementAdvertisement

নতুন প্রশাসনিক ইউনিট ও প্রদেশ গঠনে আলোচনার আহ্বান পাঞ্জাব বিধানসভার স্পিকারের

পাকিস্তানের পাঞ্জাব বিধানসভার স্পিকার মালিক আহমেদ খান প্রশাসনিক সংস্কার এবং নতুন প্রদেশ গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেছেন, সুশাসন নিশ্চিত করতে প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করা কোনো নিষিদ্ধ বিষয় নয়। লাহোরে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ফেরাতে এবং জনকল্যাণে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে চিন্তাশীল আলোচনার কোনো বিকল্প নেই।

মালিক আহমেদ খান উল্লেখ করেন, পাকিস্তান পিপলস পার্টির সমর্থন নিয়েই কেন্দ্র ও পাঞ্জাবে বর্তমান জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জোটের এই অংশীদারিত্বকে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থে বিভিন্ন ইস্যুতে সংলাপ হওয়া জরুরি। প্রতিবেশী দেশগুলোর প্রশাসনিক অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে বলেও তিনি মতপ্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

স্থানীয় সরকারের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সাংবিধানিক অধিকার অনুযায়ী ভূমিকা পালনের সুযোগ দিতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং তৃণমূল পর্যায়ে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর দেশের বর্তমান পরিস্থিতিতে অপরিহার্য।

দেশের বিদ্যমান নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পাকিস্তান বর্তমানে সন্ত্রাসবাদের মতো গুরুতর হুমকির মোকাবিলা করছে। একই সঙ্গে পঞ্চম প্রজন্মের যুদ্ধ দেশ ও জাতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এমন সংকটময় মুহূর্তে জাতীয় ঐকমত্য এবং সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামোর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%