AdvertisementAdvertisement

পাঞ্জাবে বড় ধরনের প্রশাসনিক রদবদল ৪৬ কর্মকর্তার নতুন দায়িত্বপ্রাপ্তি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রশাসনিক স্তরে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বুধবার পাঞ্জাবের মুখ্যসচিব জাহিদ আখতার জামানের অনুমোদনে ৪৬ জন সরকারি কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এই নির্দেশনার পরপরই তা কার্যকর করা হয়েছে বলে সরকারি এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে।

প্রশাসনিক এই পরিবর্তনের আওতায় শেখপুরা, নানকানা সাহেব এবং কাসুরের এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যথাক্রমে আম্বরিন চৌধুরী, ওয়াকার আজিম এবং মুহাম্মদ কালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে ওকারায় সারিয়া হায়দার, শিয়ালকোটে সওলাত হায়াত ওয়াত্তু, নারোওয়ালে খিজর হায়াত এবং মান্ডি বাহাউদ্দিনে ইফফাতুন্নেসাকে এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে হাফিজাবাদে বিলাওয়াল আলি, ঝিলামে সারা আমজাদ, অ্যাটকে আনাম বাবর, চাকওয়ালে মরিয়ম বখত আওয়ার এবং খুশাবে জয়নব জাহানদাদকে এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া মিয়ানওয়ালিতে মুহাম্মদ উমর ফারুক, ভাক্কারে হাসান নাজির, তোবা টেক সিংয়ে মুজাহিদ আব্বাস এবং ঝাঙে মুহাম্মদ ওভয়েসকে একই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

খানিবাল, ভেহারি, পাকপত্তন, লোধরান এবং মুজাফফরগড় জেলায় এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যথাক্রমে মুদাসসর আরিফ, মুহাম্মদ উসমান জলিস, মুহাম্মদ সোহেল আখতার, আহমেদ ফরাজ আওয়ান এবং মুহাম্মদ ইরফান আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও লায়্যাহ, রাজনপুর, বাহাওয়ালনগর, রহিম ইয়ার খান, চিনিওট, মারি, কোট আদু এবং রাওয়ালপিন্ডিতে নতুন কর্মকর্তাদের এনফোর্সমেন্ট বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডি জেলায় মালিহা সাহারকে সদর দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক এবং জুনায়েদ আলমকে পৌর সেবার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি গুজরানওয়ালা, সাহিওয়াল, ডেরা গাজি খান, বাহাওয়ালপুর এবং মুলতান জেলায় প্রশাসন ও সামাজিক সেবার বিভিন্ন পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রশাসনিক সক্ষমতা বাড়াতে এবং মাঠপর্যায়ে কাজের গতিশীলতা নিশ্চিত করতে এই রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%