AdvertisementAdvertisement

সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হচ্ছেন শাহবাজ শরিফ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক আলোচনায় গুরুত্ব

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দুই দিনের সরকারি সফরে বুধবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি রিয়াদ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। আলোচনায় উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

বৈঠকের আলোচ্যসূচিতে বর্তমান আঞ্চলিক অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক সংকটের বিষয়টিও প্রাধান্য পাবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলে শান্তি ও কূটনৈতিক সংলাপ বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান ও সৌদি আরবের ভূমিকা নিয়ে দুই নেতা বিশদ মতবিনিময় করবেন।

দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আঞ্চলিক শান্তি স্থিতিশীল রাখতে দুই দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই সফরে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%