AdvertisementAdvertisement

উত্তর ওয়াজিরস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দাভিত্তিক অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় পরিচালিত এই বিশেষ অভিযানে সন্ত্রাসীদের গোপন আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

উত্তর ওয়াজিরিস্তানের খাত্তি কিলি এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন জঙ্গি আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement
বিজ্ঞাপন

দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্য নিয়ে বিগত দুই মাস ধরে খাইবার পাখতুনখোয়া অঞ্চলজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে পাকিস্তান সরকার। উগ্রপন্থীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থানে স্থানীয় সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%