AdvertisementAdvertisement

হাঙ্গুতে সন্ত্রাসী হামলায় ডিএসপিসহ ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় দুষ্কৃতকারীদের বর্বরোচিত হামলায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে হাঙ্গুর খাজিনা বান্দা তল্লাশি চৌকিতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্রের তথ্য অনুযায়ী, তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা চরম সাহসিকতার সঙ্গে আক্রমণকারীদের প্রতিরোধ করেন। দুই পক্ষের এই দীর্ঘস্থায়ী গোলাগুলিতে পুলিশি প্রতিরোধের মুখে অন্তত ১৫ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে।

নিহতদের মধ্যে পুলিশ বাহিনীর ডেপুটি সুপারিনটেনডেন্ট বা ডিএসপি দিয়াস খান রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। হাঙ্গুর জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় আরও ২৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের জরুরি ভিত্তিতে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যেখানে তাদের নিবিড় চিকিৎসা চলছে।

Advertisement
বিজ্ঞাপন

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং অবশিষ্ট জঙ্গিদের নির্মূলে ব্যাপক তল্লাশি অভিযান জোরদার করেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের ভাষ্যমতে, নিহত পুলিশ সদস্যদের এই মহান আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এবং সন্ত্রাস দমনে পুলিশ বাহিনী তাদের দৃঢ় অবস্থানে অনড় থাকবে।

এদিকে, বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানর পুলিশ বাহিনীর সদস্যরা তাদের মূল্যবান জীবনের বিনিময়ে ফেতনা-আল-খাওয়ারিজের মতো অশুভ শক্তির হীন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

মহসিন নাকভি আরও উল্লেখ করেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানর খাইবার পাখতুনখোয়া পুলিশ বাহিনী প্রথম সারিতে থেকে লড়াই করে যাচ্ছে। তিনি পুলিশ সদস্যদের এই শাশ্বত আত্মত্যাগকে স্যালুট জানিয়ে দেশবাসীকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। হাঙ্গু জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%