করাচিতে পুলিশের অভিযানে সহযোগীদের গুলিতে নিহত ডা. আকাশ হত্যা মামলার তিন আসামি

পাকিস্তানের করাচির গুলশান-ই-মেমার এলাকায় পুলিশের বিশেষ অভিযানের সময় সহযোগী অপরাধীদের গুলিতে ডক্টর আকাশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজন নিহত হয়েছেন। বিশেষ তদন্ত ইউনিটের (এসআইইউ) ভাষ্যমতে, গত ১৩ জুলাই ক্লিফটন এলাকায় ব্যাংকের সামনে ডক্টর আকাশকে গুলি করে ২৫ লাখ পাকিস্তানি রুপি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল এই চক্রটি।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণে জানা যায়, গ্রেপ্তারকৃতদের নিয়ে উমর ব্রোহি গোথ এলাকায় পলাতক সহযোগীদের ধরতে অভিযানে গিয়েছিল এসআইইউ। এ সময় ওত পেতে থাকা সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং পালানোর সময় অপরাধীদের ছোড়া গুলিতে এসআইইউয়ের হেফাজতে থাকা তিন সন্দেহভাজন সুরেশ, রাম চাঁদ ও অনিল গুরুতর জখম হন।

আহত ওই তিন সন্দেহভাজনকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সংঘর্ষের সুযোগ নিয়ে হামলাকারী বাকি অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পাকিস্তানর পুলিশের তথ্য অনুযায়ী, ডক্টর আকাশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই চক্রের আরও তিন সদস্য, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন, তারা এখনও পলাতক রয়েছে। বর্তমানে পালিয়ে যাওয়া অপরাধীদের গ্রেপ্তার এবং চক্রটিকে নির্মূল করতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে এসআইইউ।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%