কাশ্মীরে ভুয়া ম্যান্ডেটের রাজনীতির বিরুদ্ধে শারজিল মেমনের কঠোর সমালোচনা

পাকিস্তানর সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল মেমন মঙ্গলবার করাচিতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, তথাকথিত ‘ফরম ৪৭’ এর মাধ্যমে ক্ষমতায় আসা রাজনৈতিক দলটি কাশ্মীরিদের অধিকার রক্ষার ভান করে রাজনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। মুজাফফরাবাদে পাকিস্তানর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, কাশ্মীরি জনগণ অতীতেও এই ভুয়া প্রতিনিধিত্ব প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও তাদের প্রত্যাখ্যান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্ত্রী শারজিল মেমন আরও বলেন, যে রাজনৈতিক দল নিজের প্রদেশের জনগণের ভোটাধিকার হরণে লিপ্ত, তাদের কাশ্মীরি জনগণের অধিকার নিয়ে কথা বলার কোনো নৈতিক ভিত্তি নেই। তিনি কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, গিলগিট-বালতিস্তানের জনগণের মতো কাশ্মীরের ভাইবোনেরাও এই কথিত ‘ফরম ৪৭’ এর আশীর্বাদপুষ্ট দলটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে শারজিল মেমন উল্লেখ করেন যে, উন্নত চিকিৎসা সেবা এবং মানসম্মত স্বাস্থ্য সুবিধার সন্ধানে পাঞ্জাব থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ সিন্ধু প্রদেশে ছুটে আসেন। তিনি অন্য দলের সমালোচনা করার পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজেদের কর্মকাণ্ড এবং ব্যর্থতা পর্যালোচনার পরামর্শ দেন।

পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সবসময় জনসেবা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শ্রেষ্ঠত্বের রাজনীতিতে বিশ্বাসী বলে তিনি পুনর্ব্যক্ত করেন। শারজিল মেমন দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, পাকিস্তানের প্রতিটি নির্বাচনে জনগণ ভুয়া ম্যান্ডেটের এই অপরাজনীতিকে বারবার প্রত্যাখ্যান করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষেই তাদের অবস্থান অটল থাকবে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%