AdvertisementAdvertisement

মুরিতে নওয়াজ শরীফের সঙ্গে শাহবাজ শরীফের গুরুত্বপূর্ণ বৈঠক আজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার উদ্দেশ্যে শুক্রবার মারি পৌঁছান। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি মিয়ান মুহাম্মদ নওয়াজ শরিফের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করবেন বলে দুনিয়া নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, এই বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন। দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং দলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণই হবে এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

Advertisement
বিজ্ঞাপন

বৈঠকে আজাদ কাশ্মীরের বর্তমান অস্থিরতা এবং আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া আজাদ কাশ্মীর বিধানসভা নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। দলের শীর্ষ নীতিনির্ধারকদের এই সম্মিলন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবশেষে জানা গেছে, মারিতে নির্ধারিত সফর ও বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগামী রবিবার ইসলামাবাদে ফিরে আসবেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%