ইরানের প্রয়াত নেতার স্মরণসভায় শাহবাজ শরিফের অংশগ্রহণ, এরপর তুরস্ক সফরে যাত্রা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরান সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তেহরানে আয়োজিত শোকসভায় যোগ দেওয়ার পর তিনি সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করে। এই প্রতিনিধিদলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, তথ্যমন্ত্রী আতা তারার এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শোকসভায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, জেনারেল আসিম মুনিরসহ প্রতিনিধিদলের সদস্যরা প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়াত এই নেতা কয়েক দশক ধরে দূরদর্শিতা ও প্রজ্ঞার সঙ্গে ইরানি জাতিকে পথ প্রদর্শন করেছেন। তার অবদান এবং নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

তেহরানে শোকসভার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। তুর্কি নেতৃত্বের সঙ্গে তার এই দ্বিপাক্ষিক সফরে বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক ভূ-রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%