চট্টগ্রামের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন মেয়র শাহাদাত হোসেন

ছবি সংগ্রহকৃত
চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়সংলগ্ন রেলস্টেশনের সীমানা প্রাচীরের ভেতরে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার ভোরে তিনি এ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদনকালে মেয়র বলেন, চট্টগ্রাম বরাবরই গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি সংগ্রামের সম্মুখভাগে চট্টগ্রামের মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে চট্টগ্রামের অসংখ্য তরুণ অকুতোভয় ভূমিকা পালন করেছেন। ১৬ জুলাই শহীদ ওয়াশিম আকরামসহ তিনজন বীর ছাত্রজনতা নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
0%
0%
0%
0%