ইসলামী আদর্শ কাউন্সিলের বৈঠকে আত্মহত্যা ও কর্নিয়া প্রতিস্থাপনসহ চার ইস্যু নিয়ে পর্যালোচনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ মঙ্গলবার কাউন্সিল অব ইসলামিক আইডিওলজির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দফা এজেন্ডা নিয়ে আয়োজিত এই সভায় দেশের অত্যন্ত স্পর্শকাতর ও আইনগত বিষয়গুলো পর্যালোচনার টেবিলে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হলো আত্মহত্যার প্রবণতা রোধে ফেডারেল শরিয়াহ আদালতের সাম্প্রতিক নির্দেশনা। কাউন্সিল এই রায়ের শরিয়াহগত দিকগুলো চুলচেরা বিশ্লেষণ করবে। এছাড়াও, ইসলামাবাদ হাইকোর্টের আমারা ওয়াকাস মামলার রায়টি সভায় বিশেষভাবে পর্যালোচনার জন্য রাখা হয়েছে।

জাতীয় পরিষদের সদস্য শারমিলা ফারুকি কর্তৃক উত্থাপিত ফ্যামিলি লজ বিল ২০১৬ নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করবেন কাউন্সিলের সদস্যরা। পারিবারিক আইনের আধুনিকায়ন ও সংস্কারের ক্ষেত্রে এই বিলটির প্রভাব ও সামঞ্জস্যতা নিয়ে সভায় গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া কর্নিয়া দান এবং কর্নিয়া প্রতিস্থাপনের মতো জীবন রক্ষাকারী চিকিৎসা প্রক্রিয়ার শরিয়াহ ও আইনগত বৈধতার বিষয়টিও আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে। মানবকল্যাণে অঙ্গদানের এই মানবিক দিকটিকে ইসলামি আইনের আলোকে কীভাবে দেখা হবে, তা নির্ধারণে কাউন্সিল তাদের চূড়ান্ত মতামত প্রদান করবে।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%