AdvertisementAdvertisement

কারবালার ত্যাগের আদর্শে অবিচল থাকার আহ্বান প্রেসিডেন্ট জারদারির

ইসলামাবাদে আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে পাকিস্তানর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশবাসীকে কারবালার অবিনশ্বর শিক্ষা ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। হিজরি ১৪৪৮ সালের ১০ মহররম তথা পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এই বার্তায় তিনি সত্য, ন্যায়বিচার এবং ধৈর্য ধারণের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ইসলামি ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন আশুরা কেবল শোকের দিন নয়, বরং এটি ত্যাগের মহিমা ও নীতি-আদর্শের ওপর অটল থাকার এক জীবন্ত অনুপ্রেরণা। ৬১ হিজরিতে কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যসহ বিশ্বস্ত সঙ্গীদের আত্মত্যাগ বিশ্বমানবতার জন্য সত্য ও মর্যাদা রক্ষার এক চিরন্তন বার্তা বহন করে।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তানর প্রেসিডেন্ট উল্লেখ করেন, হযরত ইমাম হোসেন (রা.) তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে, সত্য ও ন্যায়বিচারের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করা সম্ভব, কিন্তু কোনো অবস্থাতেই মিথ্যা, অত্যাচার ও অবিচারের কাছে নতি স্বীকার করা যাবে না। ইমাম হোসেনের (রা.) এই সংগ্রাম ছিল মুসলিম উম্মাহর সংস্কার এবং ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ সংরক্ষণের উদ্দেশ্যে।

দেশবাসীকে ব্যক্তি ও সমষ্টিগত জীবনে নৈতিক সাহস, ধৈর্য ও মানবসেবার গুণাবলী লালনের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে পাকিস্তানর প্রেসিডেন্ট বলেন, আশুরার দিনগুলোতে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সমুন্নত রাখতে হবে। তিনি জনগণকে বিভ্রান্তিকর গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড পরিহার করে জাতীয় সংহতি সুসংহত করার আহ্বান জানান।

Advertisement
বিজ্ঞাপন

পরিশেষে, পাকিস্তানর প্রেসিডেন্ট দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, মহান আল্লাহ যেন দেশবাসীকে কারবালার প্রকৃত বার্তা অনুধাবনের তৌফিক দান করেন এবং সত্য, ন্যায়বিচার ও নিষ্ঠার পথে জীবন গড়ার প্রেরণা জোগান।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%