সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে বৈশ্বিক ঐক্যের ঐতিহাসিক সুযোগ বললেন শাহবাজ শরিফ

সুইজারল্যান্ডের বারগেনস্টকে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্তব্য করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংলাপ বিশ্বশান্তি ও সংহতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। বর্তমানের নাজুক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই আলোচনা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গঠনমূলক সম্পর্কের নতুন পথ উন্মোচন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই কূটনৈতিক প্রচেষ্টার নেপথ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, ট্রাম্পের নেতৃত্ব ও কূটনৈতিক তৎপরতাই এই জটিল আলোচনার পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণকেও তিনি ইতিবাচক হিসেবে চিহ্নিত করেন।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কূটনৈতিক তৎপরতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন শাহবাজ শরিফ। এ সময় তিনি ফিল্ড মার্শাল আসিম মুনিরের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন, যার প্রচেষ্টা দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তার বক্তব্যে পাকিস্তানর নেতৃত্বের প্রশংসা করে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে একজন অত্যন্ত দক্ষ সামরিক কমান্ডার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান নিরাপত্তা সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

বিজ্ঞাপন

এদিকে, কাতারের প্রধানমন্ত্রীও পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন। তিনি সতর্ক করে বলেন যে, এই শান্তি প্রক্রিয়া কেবল প্রাথমিক পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য এই যৌথ উদ্যোগগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%