বাজেট নথিতে পাট ও মাদুরকাঠির ব্যবহার, পরিবেশবান্ধব বার্তা নিয়ে তুঙ্গে চর্চা

ভারতর নতুন সরকারের প্রথম বাজেট পেশের দিন আর্থিক নথিপত্র এবং করনীতির পাশাপাশি অর্থমন্ত্রীর হাতে থাকা একটি বিশেষ ফাইল প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রথাগত চামড়া বা প্লাস্টিকের ফোল্ডারের পরিবর্তে মাদুরকাঠি ও পাটের তৈরি পরিবেশবান্ধব এই ফাইলটি সবার নজর কেড়েছে। ফাইলটির ওপরের দিকে খোদাই করা ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ এবং তার নিচে উৎকীর্ণ ‘সত্যমেব জয়তে’ বাক্যটি অনুষ্ঠানের গাম্ভীর্যকে আরও বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, এই ফাইল নিছক নথিপত্র বহনের মাধ্যম নয়, বরং সরকারের অগ্রাধিকারের একটি শক্তিশালী প্রতীক। বিশ্বজুড়ে যখন প্লাস্টিক বর্জন এবং টেকসই উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে, তখন বাজেটের মতো গুরুত্বপূর্ণ জাতীয় মঞ্চে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সেই পরিবেশবান্ধব ভাবনারই প্রতিফলন। সরকারের এই পদক্ষেপকে অনেকেই প্লাস্টিকমুক্ত ভারত গড়ার অঙ্গীকার হিসেবে দেখছেন।

অর্থনীতিবিদদের একটি বড় অংশ মনে করছেন, মাদুরকাঠি ও পাটের ব্যবহার মূলত দেশীয় কুটির শিল্প ও স্থানীয় কারিগরদের প্রতি সমর্থনের ইঙ্গিত। বিশেষ করে সংকটকাল অতিক্রম করা পাটশিল্প এবং গ্রামীণ অর্থনীতির প্রসারে এই উদ্যোগ একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয় শিল্পকে উৎসাহিত করার মাধ্যমে ভারতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘ভোকাল ফর লোকাল’ স্লোগানকে নতুন করে সামনে আনা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সরকারিভাবে এই বিশেষ ফাইলের নকশা নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও, সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নান্দনিকতার প্রশংসা করছেন অনেকেই। বাজেটের গাণিতিক হিসাব এবং নীতিমালার ভিড়ে মাদুরকাঠি ও পাটের তৈরি এই ফাইলটি যে নতুন সরকারের উন্নয়ন দর্শনের এক প্রতীকী দলিল হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%