ধর্ষণ মামলার জেরে কানাডার ভিসা পেলেন না থমাস পার্টি, গিনির বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা

চলমান ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের ধাক্কা খেল ঘানা ফুটবল দল। যুক্তরাজ্যের মাটিতে একাধিক ধর্ষণের অভিযোগের মুখোমুখি থাকা দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার থমাস পার্টে কানাডার ভিসা না পাওয়ায় আসন্ন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না। কানাডা সরকারের কঠোর অভিবাসন নীতির কারণে ৩২ বছর বয়সী এই তারকা খেলোয়াড়কে ছাড়াই পানামার বিপক্ষে টরন্টোতে মাঠে নামতে হচ্ছে ঘানাকে।

বিজ্ঞাপন

ফিফার পক্ষ থেকে শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ভিসা সংক্রান্ত জটিলতার দায়ভার কোনোভাবেই তাদের নয়, কারণ এটি সম্পূর্ণভাবে আয়োজক দেশের আইন ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। কানাডার অভিবাসন ও নাগরিকত্ব দপ্তরের ভাষ্যমতে, প্রতিটি আবেদনকারীকে পৃথকভাবে যাচাই-বাছাই করা হয় এবং বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ থাকলেও কানাডা তাদের নিজস্ব আইন ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ।

বর্তমানে পার্টে ঘানার বেস ক্যাম্প থেকে দলের সঙ্গেই রয়েছেন। তবে কানাডার ভিসা না পাওয়ায় তিনি এখন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দলের পরবর্তী অনুশীলনের দিকে নজর দিচ্ছেন। আগামী ২৩ জুন ফক্সবরোতে ইংল্যান্ডের বিপক্ষে ঘানার জার্সিতে তাকে আবারও মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ঘানা।

উল্লেখ্য যে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব আর্সেনালে খেলার সময়কার একাধিক অভিযোগের ভিত্তিতে পার্টেকে নভেম্বরে বা তার পরবর্তী সময়ে বিচারের মুখোমুখি হতে হবে। বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের হয়ে মাঠ মাতালেও, তিনি নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। শুধু পার্টেই নন, মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমিও একই ধরনের অভিযোগে প্যারিসে বিচারের অপেক্ষায় রয়েছেন। ঘানার জন্য এই বিশ্বকাপ আসরটি গত ছয়বারের মধ্যে পঞ্চম অংশগ্রহণ, যেখানে দলের এমন অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কোচিং প্যানেলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%