সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ জনের প্রাণহানি

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

সৌদি প্রেস এজেন্সি এসপিএ-এর প্রতিবেদন অনুসারে, নিয়মিত যাতায়াতের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বর্তমানে দুর্ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার নেপথ্যের কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

0%
0%
0%
0%