Advertisement

হাতের চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম নেতৃত্বে সালমান আগা

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রাক্কালে বড় ধরনের ধাক্কা খেল পাকিস্তান। ডান হাতের চোটের কারণে দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠের বাইরে থাকছেন। প্রধান কোচ সরফরাজ আহমেদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, বাবরের অনুপস্থিতিতে প্রথম টেস্টে দলের নেতৃত্বের ভার সামলাবেন সালমান আঘা।

বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ডান হাতে চোট পান বাবর। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের সময় একই হাতে আঘাত পেয়েছিলেন তিনি, যা থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই নতুন করে এই চোট তার অংশগ্রহণকে অনিশ্চিত করে তোলে।

বিজ্ঞাপন

যদিও পেসার মোহাম্মদ আব্বাস গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, লিডস টেস্টে বাবরের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের প্রথম দিন সকালে নেওয়া হবে, কিন্তু প্রধান কোচ ম্যাচের আগের দিনই তার না থাকার বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসক দলের পরামর্শে প্রস্তুতি ম্যাচের বাকি অংশ থেকে বিশ্রাম নিলেও, সোমবার ১৭ আগস্ট অনুশীলনে কিছুটা ব্যাটিং করেছিলেন বাবর। আব্বাস তখন জানিয়েছিলেন, বাবর কিছু থ্রো-ডাউন ও ব্যাটিং অনুশীলন করেছেন, তবে দলের সিদ্ধান্তের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের পরামর্শকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।

এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের নেতৃত্ব দিলেও, সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন সালমান আঘা।

0%
0%
0%
0%