AdvertisementAdvertisement

ফিফা সভাপতির পদ থেকে ইনফানতিনোর বিদায়ের সুর ওয়েলসের সমর্থনে বড় ধাক্কা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিতর্কিত এক বিনিয়োগ পরিকল্পনা বাতিল হওয়ার পর প্রথম জাতীয় ফুটবল ফেডারেশন হিসেবে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ২০২৭ থেকে ২০৩১ মেয়াদের নির্বাচনে সুইস এই কর্তার ওপর আর আস্থা রাখতে পারছে না তারা।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি বড় অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে ফিফা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যে প্রায় ২০ শতাংশ মালিকানা বিক্রির সেই প্রস্তাব শেষ পর্যন্ত তীব্র বিরোধিতার মুখে ধোপে টেকেনি। শুক্রবার সেই পরিকল্পনা থেকে পিছু হটার ঘোষণা দেয় ফিফা, আর এরপরই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
বিজ্ঞাপন

ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে কঠোর ভাষায় জানায়, সুশাসন, নেতৃত্ব এবং মূল্যবোধের জায়গা থেকে ইনফান্তিনো ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফুটবলের স্বার্থ রক্ষা করার পরিবর্তে তিনি ভুল পথ বেছে নিয়েছেন বলে মনে করে ওয়েলস। তাদের মতে, বিশ্ব ফুটবলের কর্ণধার হিসেবে থাকার মতো যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা এখন আর ইনফান্তিনোর নেই।

Advertisement
বিজ্ঞাপন

ইনফান্তিনোর জন্য দুঃসংবাদ কেবল ওয়েলসের সমর্থন প্রত্যাহারেই সীমাবদ্ধ নয়। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ইতোমধ্যে তার নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। বিশেষ করে উয়েফা এই ঘটনায় নড়েচড়ে বসেছে। কোনো আইনি জটিলতা বা তদন্তের প্রয়োজন হতে পারে এমন আশঙ্কায় তারা ফিফাকে দাপ্তরিক তথ্য ও ইমেইল সংরক্ষণের জন্য বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।

২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইনফান্তিনো দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী মার্চ মাসে মরক্কোতে অনুষ্ঠিতব্য কংগ্রেসের আগে তার এই চতুর্থ মেয়াদের পথ এখন বেশ বন্ধুর হয়ে উঠেছে। ফিফার অন্দরমহলে বাড়তে থাকা এই অসন্তোষ এবং শক্তিশালী ফেডারেশনগুলোর এমন অবস্থান ইনফান্তিনোর ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। যদিও ফিফার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

0%
0%
0%
0%