AdvertisementAdvertisement

পবিত্র মসজিদুল হারামে প্রথমবারের মতো ৩৫টি ভাষায় জুমার খুতবা অনুবাদ

পবিত্র মসজিদুল হারাম এবং মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি প্রথমবারের মতো মসজিদুল হারামে জুমার খুতবা ৩৫টি ভাষায় অনুবাদ করার ঘোষণা দিয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহ পালনকারী ও মুসল্লিদের ইবাদতের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং জুমার দিনের ফজিলত ও শিষ্টাচার তুলে ধরা। আজকের জুমার নামাজে ইমামতি করবেন শেখ ড. আব্দুর রহমান আস-সুদাইস।

Advertisement
বিজ্ঞাপন

ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির উপদেষ্টা এবং মিডিয়া ও যোগাযোগ বিভাগের মহাপর্যবেক্ষক ফাহিম আল-হামিদ জানান, একাধিক ভাষায় খুতবা অনুবাদ করার মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করা এবং সভ্যতা ও সংস্কৃতির বিনিময়কে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

Advertisement
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ভাগাভাগি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। খুতবার অনুবাদ বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য সহজবোধ্য ও অন্তর্ভুক্তিমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা নিজ নিজ ভাষায় খুতবা শুনতে পারবেন, যা তাদের ধর্মীয় অনুভূতিকে আরও গভীর ও অর্থবহ করে তুলবে।

সম্পর্কিত- জানা অজানা
0%
0%
0%
0%