AdvertisementAdvertisement

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

চাঁদপুর শহরে ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও দুর্নীতির বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে শহরের বায়তুল আমিন চত্বর থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান। তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি কঠোর দাবি জানান।

Advertisement
বিজ্ঞাপন

মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী আরও অভিযোগ করেন যে, সারা দেশে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের কতিপয় নেতাকর্মী হামলা চালাচ্ছেন। এ ধরনের সহিংস কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।

সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আবুল হোসাইনসহ জোটের অন্যান্য নেতারা বক্তব্য দেন। এছাড়াও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম এবং জেলা সভাপতি হাসিবুর রহমান হাসানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। বক্তারা রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে দ্রুত গণভোটের রায় কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%