মৌলভীবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই দুই শিশু জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা বেগম (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাচ্চা দুটি বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধার সময় পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, বাচ্চাগুলোর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

০%
০%
০%
০%